ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খুলনা সিটি নির্বাচন: ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার ১২ জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন এলাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।


খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, নির্বাচনে নিরাপত্তার জন্য ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য রয়েছেন।


তিনি আরও জানান, বিজিবির টহল টিমের সঙ্গে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। আজ থেকে ৪ দিন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবেন।

ads
ads
ads

Our Facebook Page

↑